1 Answers
উদ্দীপকের HSBC এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে HSBC ব্যাংক' আমানত সংগ্রহ ও লাভজনক খাতে তা বিনিয়োগ করে। অনুরূপভাবে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। HSBC-এর মতো বাণিজ্যিকগুলো শুধু মুনাফার উদ্দেশ্যেই পরিচালিত হয়।
ব্যাংকের আমানত সাধারণত তিন প্রকারের- চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত। চলতি আমানতের গচ্ছিত অর্থ যেকোনো সময় তোলা যায়। এই আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে কোনো সুদ প্রদান করে না। সঞ্চয়ী আমানত থেকে সপ্তাহে এক বা দুইবার অর্থ উত্তোলন করা যায়। এজন্য ব্যাংক আমানতকারীকে অল্প সুদ প্রদান করে। আর যে আমানত একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তোলা যায় তাকে স্থায়ী আমানত বলে। স্থায়ী আমানতের জন্য আমানতকারীকে উচ্চহারে সুদ প্রদান করা হয়। আবার ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক ব্যবসায়ী ও শিল্পপতিদেরকে ঋণ হিসেবে প্রদান করে থাকে।
পরিশেষে বলা যায়, HSBC এর মতো সকল বাণিজ্যিক ব্যাংকগুলো শুধু মুনাফার উদ্দেশ্যেই পরিচালিত হয়। প্রশ্নোক্ত উক্তিটি সত্য।