1 Answers

উদ্দীপকের বর্ণনাকারী হযরত উমর (রা.) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন ইসলামের বড় দুশমন। অথচ ইসলাম গ্রহণের পর তিনি ইসলামের সর্বাপেক্ষা বড় হিতাকাঙ্ক্ষীরূপে আবির্ভূত হন। যে উমর হযরত মুহাম্মদ (স.)-এর শিরশ্ছেদ করার জন্য খোলা তরবারি হাতে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, তিনিই হযরত মুহাম্মদ (স.)-এর দরবারে এসে খোলা তরবারি রাসুল (স.)-এর পদতলে রেখে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিলেন। পবিত্র ইসলাম গ্রহণ করার পর হযরত উমর (রা.) রাসুল (স.)-এর উদ্দেশে বলেন, “হে আল্লাহর রাসুল (স.) আর গোপনে অয় এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে।” এরপর হযরত উমর (রা.)-এর প্রস্তাব অনুযায়ী কাবার চত্বরে মুসলমানদের প্রথম সালাত প্রতিষ্ঠিত হয়। এভাবে হযরত উমর (রা.)-এর ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলাম অধিকতর শক্তিশালী হয়। হযরত মুহাম্মদ (স.) প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন এবং ইসলামের প্রচার ও প্রসার দিন দিন বৃদ্ধি পেতে থাকে।

6 views

Related Questions