1 Answers
উদ্দীপক বর্ণনাকারী হযরত উমর (রা.)। ইসলামের ইতিহাসে তাঁর ইসলাম গ্রহণের ঘটনা একটি উল্লেখযোগ্য অধ্যায়।
একদিন মন্দিরে উপাসনারত অবস্থায় উমর (রা.) এক অদৃশ্য আওয়াজ শুনতে পান। যে আওয়াজের সারকথা ছিল, এ পৃথিবীতে একজন সত্যধর্ম প্রচারকের আবির্ভাব ঘটেছে। তিনি তাওহিদ তথা এক আল্লাহর উপাসনা করার প্রতি মানুষদের আহ্বান করেন এবং দেবদেবীর পূজা-অর্চনা করতে নিষেধ করেন। অদৃশ্য এ আওয়াজ হযরত উমর (রা.)-এর মনে রেখাপাত করে। তিনি তাওহিদ বা একত্ববাদের প্রতি আন্তরিক হয়ে উঠেন।
পরবর্তীতে কাফিরদের প্ররোচনায় হযরত মুহাম্মদ (স.)-কে হত্যার উদ্দেশ্যে খোলা তরবারিসহ রওয়ানা দেন। পথিমধ্যে তাঁর বন্ধুর কাছে জানতে পারেন যে, তাঁর বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছেন। এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে চলে যান এবং তাদের ইসলাম গ্রহণের দৃঢ়তা দেখে স্তম্ভিত হয়ে যান। তাঁর ভাবান্তর ঘটে। তিনি ইসলাম গ্রহণের জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। এভাবে হযরত উমর (রা.) ইসলাম গ্রহণ করে আলোর পথের সন্ধান লাভ করেন এবং শিরকের অন্ধকার থেকে মুক্তিলাভ করেন।