1 Answers
উদ্দীপক ও 'ঝরনার গান' কবিতায় ঝরনার প্রাকৃতিক সৌন্দর্যের রূপ প্রকাশ পেয়েছে।
ফুল, গাছ, লতা-পাতা, পাহাড়, নদী, ঝরনা এসবই প্রকৃতির উপাদান। এগুলো আমাদের চারপাশের জগৎকে করেছে মোহনীয়। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মুগ্ধ করে।
'ঝরনার গান' কবিতায় পাহাড়ের বুক থেকে ঝরনার চঞ্চল গতিতে নেমে আসার কথা বলা হয়েছে। স্তব্ধ পাথরের বুকে আনন্দের চিহ্ন রেখে ঝরনা অবিরাম ছুটে চলে। তার চলার ধ্বনি ও সৌন্দর্য অসাধারণ। তার জলধারার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়। চঞ্চল পায়ে ঝরনা আপন গতিতে গন্তব্যের দিকে ধাবিত হয়। উদ্দীপকেও প্রকৃতির সৌন্দর্যের দিকটি প্রকাশিত হয়েছে। ঝরনার সৌন্দর্য ও গতিশীলতা তুলে ধরা হয়েছে। ঝরনাকে ভরা যৌবনা বলে উল্লেখ করা হয়েছে। এই ভরা যৌবনা দ্বারা মূলত ঝরনার রূপ ও সৌন্দর্য প্রকাশ করাই কবির মূল উদ্দেশ্য। এভাবে রূপসৌন্দর্যের দিক থেকে উদ্দীপকটি এবং 'ঝরনার গান' কবিতাটি সাদৃশ্যপূর্ণ।"