1 Answers

উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার ঝরনার আপন ছন্দে ছুটে চলার গতিময়তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 

পৃথিবীতে প্রতিটি বস্তুই গতিশীল। কোনো কোনোটির গতি আমরা দেখতে পাই, কোনো কোনোটি অনুভব করি। আবার কোনোটি পরীক্ষা দ্বারা প্রমাণ করি। ঝরনা, নদী প্রভৃতি আপন ছন্দে ছুটে যায় ঢালুর দিকে। তাদের বুকে জলের ছন্দ, জলের গতি।

'ঝরনার গান' কবিতায় কবি ঝরনার গতিময়তা এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি তুলে ধরেছেন। সমস্ত নীরবতা ভেঙে ঝরনা আপন ছন্দে ছুটে চলে। তার এই ছুটে চলা মানবজীবনেও গতিময়তার সৃষ্টি করে। পাখির ডাকহীন নির্জন দুপুর, ভয়ংকর পাহাড়ের চোখ রাঙানি সবকিছুকে উপেক্ষা করে নির্ভয়ে সে ছুটে চলে। চলার পথে পাথরের বুকে আনন্দের পদচিহ্ন রেখে যায়। 'ঝরনার গান' কবিতায় বর্ণিত ঝরনার এই ছন্দময় চলার গতির সঙ্গে উদ্দীপকের কবিতাংশে বর্ণিত নদীর গতির সাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকের নদীও আপন গতিতে পাগলপারা। পথ চলতে চলতে সে নিজেকে যেন হারিয়ে ফেলেছে। 'ঝরনার গান' কবিতার ঝরনার ছুটে চলা উদ্দীপকের নদীর ছুটে চলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

5 views

Related Questions