উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার বক্তব্যকে কতটুকু ধারণ করে? যৌক্তিক বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার আংশিক বক্তব্য ধারণ করে।
বিশ্বপ্রকৃতি নানা রকম সৌন্দর্যের আধার। প্রকৃতি বনবনানী, নদ-নদী, সাগর, পাহাড় প্রভৃতির বৈচিত্র্যময় সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে। মানুষের এই আনন্দ ও মুগ্ধতার মধ্যেই প্রকৃতির সার্থকতা বিরাজমান।
'ঝরনার গান' কবিতায় কবি স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন এঁকে যাওয়া ঝরনার চিত্রকল্প এঁকেছেন। পাহাড় যেখানে দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়, যেখানে লোকজন নেই, যে জায়গা নীরব-নিভৃত সেখানে আনন্দময় পদধ্বনিতে নেমে আসে ঝরনার সেই সাদা জলরাশির ধারা। কবি তাঁর অনুভব দিয়ে ঝরনার আনন্দ টের পেয়েছেন এবং কবিতাটিতে ঝরনার সেই আনন্দকেই প্রকাশ করেছেন। নিস্তব্ধ দুপুরে ঝরনা চঞ্চল পায়ে বাধা ডিঙিয়ে অবিরত ছুটে চলে। উদ্দীপকেও ঝরনার রূপসৌন্দর্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। কবি ঝরনার সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে ঝরনাকে ভরা যৌবনা বলে উল্লেখ করেছেন। ঝরনার বর্ণ চন্দন তুল্য। এই রূপসৌন্দর্যের দিক থেকে উদ্দীপক ও 'ঝরনার গান' কবিতার সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকে শুধু ঝরনার সৌন্দর্যই বর্ণনা করা হয়েছে। তবে কবিতায় যেমন ঝরনার সৌন্দর্যের পাশাপাশি তার ছুটে চলা এবং দিগ্বিদিক ঝিলমিলিয়ে প্রবহমানতার দিকটির উল্লেখ আছে তেমন বর্ণনা উদ্দীপকে নেই। এই বিবেচনায় তাই বলা যায়, উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার আংশিক বক্তব্য ধারণ করে।