1 Answers
সৌন্দর্য উপভোগের দিক থেকে উদ্দীপক ও 'ঝরনার গান' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা।- মন্তব্যটি যথার্থ।
গতিময়তার মধ্যেই সৌন্দর্যের চিরন্তন প্রকাশ। নদী, ঝরনা, পাখি সবকিছুর মধ্যেই অপার সৌন্দর্য বিদ্যমান। গতিছন্দে তা পরিপূর্ণভাবে প্রকাশ পায়।
'ঝরনার গান' কবিতায় কবি ঝরনার গতিময়তা ও প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি তুলে ধরেছেন। পাহাড়ের শিখরে ঝরনার সৃষ্টি। সেখান থেকে পাহাড়ের গা বেয়ে ঝরনা গতিময় ছন্দে ছুটে চলে। পথে চলতে সে কারও বাধা মানে না, কোনো কিছুর ভয়ও পায় না। সে ক্রমাগত সমুখ পানে ছুটে চলে। গতিময়তার এ দিকটি উদ্দীপকের কবিতাংশেও লক্ষ করা যায়। এখানে এক ঝাঁক পায়রা আপন ছন্দে দুপুরের রোদের শান্ত পরিবেশে নাগরিক আকাশে উড়ে চলে। চৈত্রের থমথমে রোদে তাদের উড়ে চলার উল্লাস কবিকে মুগ্ধ করে। উদ্দীপকের কবির এই সৌন্দর্য উপভোগ এবং 'ঝরনার গান' কবিতার কবির ঝরনার সৌন্দর্য উপভোগ একই রকম।
'ঝরনার গান' কবিতায় গতিময় ঝরনার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের কবিতাংশেও পায়রার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। ঝরনার গতিময় ছুটে চলা এবং উদ্দীপকে পাঁচরঙা এক ঝাঁক পায়রার উড়ে চলার গতিময়তাও অভিন্ন। উভয় ক্ষেত্রেই প্রকৃতির প্রতি মুগ্ধতা প্রকাশ পেয়েছে। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।