1 Answers

"উদ্দীপকের মূলভাব এবং 'বঙ্গবাণী' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ। 

মাতৃভাষা সবার কাছে অত্যন্ত পবিত্র। জন্মের পর শেখা মাতৃভাষা মানুষের মানসিক বিকাশের প্রধান মাধ্যম। পৃথিবীতে প্রত্যেক মানুষ ও জাতিই তার মাতৃভাষাকে নিয়ে গর্ববোধ করে।

'বঙ্গবাণী' কবিতায় কবি আবদুল হাকিম বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি মাতৃভাষায় কাব্যচর্চাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। মাতৃভাষাকে যারা অবহেলা ও অবজ্ঞা করে, তাদের প্রতি কবি ঘৃণা প্রকাশ করেছেন। কারণ কবি মনে করেন, যে ভাষা সবার বোধগম্য সেই মাতৃভাষাই মানুষের জন্য হিতকর এবং তার প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত। উদ্দীপকের লেখকের উক্তিতে ভাষার প্রতি এই শ্রদ্ধার প্রকাশ লক্ষ করা যায়। সেখানে সাধারণ মানুষের মুখের আঞ্চলিক ভাষা না জানাকে অসম্মানের এবং জানাকে সম্মানের বিষয় হিসেবে নির্দেশ করা হয়েছে। নিজের জেলার ভাষা না জানাকে লজ্জার বিষয় হিসেবে উল্লেখ করার মধ্যেই তার স্বভাষানুরাগের বিষয়টি স্পষ্ট।

'বঙ্গবাণী' কবিতায় কবি বাংলা ভাষার জয়গান করেছেন। অন্য কোনো ভাষার প্রতি তার কোনো ক্ষোভ নেই। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন তাদের প্রতি, যারা এদেশে জন্মগ্রহণ করে এদেশের মানুষের ভাষা, তথা মাতৃভাষা বাংলাকে ঘৃণা করে এবং এ ভাষায় সাহিত্য রচনা করতে অনীহা প্রকাশ করে। কবি তাদেরকে এদেশ ছেড়ে বিদেশে চলে যেতে বলেছেন। কবির এই অনুরাগ এবং ভাষার প্রতি গভীর শ্রদ্ধা উদ্দীপকের লেখকের চেতনাতেও প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

6 views

Related Questions