1 Answers
উদ্দীপকের মূলভাব এবং 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা।- মন্তব্যটি যথার্থ।
জাতিকে ঐক্যবদ্ধ করতে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে সমবেত লাখ লাখ মানুষকে তাঁর বজ্রকণ্ঠ বাণী দিয়ে স্বাধীনতা যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ করেছিলেন।
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের ঘটনাটি বর্ণিত হয়েছে। এ ভাষণের মধ্য দিয়ে তিনি বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত থাকতে বলেন এবং যার যা কিছু আছে তা নিয়েই শত্রুর মোকাবিলা করার আহ্বান জানান। তাঁর নেতৃত্বেই সর্বস্তরের বাঙালি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এবং বুকের রক্ত ঢেলে দিয়েছে। তাঁর দীপ্ত চেতনা ও নেতৃত্বেই বাঙালি আজ স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উদ্দীপকের কবিতাংশে এ বিষয়টির প্রতিফলন ঘটেছে। সেখানেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের ডাক এবং রমনা মাঠের জয়ধ্বনিকে স্মরণ করা হয়েছে।
১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনতে লাখ লাখ মানুষ জমায়েত হয়। তারা তাদের প্রিয় নেতার আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে শত্রুমুক্ত ও স্বাধীন করে। এই দীপ্ত চেতনা উদ্দীপক ও কবিতায় অভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।