1 Answers

"মিল থাকলেও উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন মাত্র, সামগ্রিকতা নয়।"- মন্তব্যটি যথার্থ। 

প্রকৃতির রূপমুগ্ধ মানুষ নানাভাবে প্রকৃতির বিচিত্র সৌন্দর্য উপভোগ করে। প্রকৃতির অপরূপ রূপে তাদের মন ভরে যায়। ফলে তারা মনের দুঃখ, পরিতাপ ভুলে গিয়ে নতুনভাবে জেগে ওঠে। নতুন করে স্বপ্নে বিভোর হয়। প্রকৃতির নদী, ঝরনা প্রভৃতির আপন আপন ছন্দ ও ছুটে চলার গতি মানবজীবনে নতুন ছন্দ আনে, অনুপ্রেরণা দান করে।

'ঝরনার গান' কবিতায় কবি ঝরনার গতিময়তা এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি তুলে ধরেছেন। কবি ঝরনার ছন্দময় বয়ে চলাকে মানুষের কর্মচঞ্চলতার সঙ্গে মিলিয়ে দেখেছেন। ঝরনার চলার এই গতির সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য থাকলেও মানুষের জীবনের কর্মচঞ্চলতার সঙ্গে এর মিল নেই। ঝরনা পাখির ডাকহীন নির্জন দুপুর, ভয়ংকর পাহাড়ের ভয় দেখানো- সবকিছু উপেক্ষা করে ছুটে চলে; আর উদ্দীপকের নদীও আপন গতিতে আত্মহারা, পাগলপারা। 'ঝরনার গান' কবিতায় ঝরনার অপরূপ সৌন্দর্যের দিকটি তুলে ধরা হয়েছে। উদ্দীপকের নদীর ক্ষেত্রে সেই সৌন্দর্যকে ইঙ্গিত করা হয়নি। ঝরনার ছুটে চলার যে চমৎকার ধ্বনিমাধুর্য ও বর্ণবৈচিত্র্য পাওয়া যায়, উদ্দীপকের নদীর ক্ষেত্রে তা পাওয়া যায় না।

উদ্দীপকের কবিতাংশে নদীর গতিময়তার কথা প্রকাশ করা হয়েছে। সে নবীন পাতায়, ফুলের ধারায় আপন গতিতে ছুটে চলে। কিন্তু তার পথ চলার ছন্দ মানুষকে কর্মচঞ্চল করে না। কিন্তু ঝরনা তার চলার ছন্দে মানুষের মনে আনন্দ ছড়িয়ে দিয়ে তাদেরকে প্রাণিত করে। নতুনভাবে জেগে উঠে কাজের মধ্যে শান্তি খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দান করে। ঝরনা নির্জন পাহাড়ের মৌনতা ভেঙে যে সৌন্দর্য বিস্তার করে ছুটে চলে তা উদ্দীপকে নদীর চলায় দেখা যায় না। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, মিল থাকলেও উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন মাত্র, সামগ্রিকতা নয়। তাই মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions