1 Answers

"উদ্দীপকের মৌনতার বাবা 'সুভা' গল্পের সুভার বাবারই প্রতিচ্ছবি।”- মন্তব্যটি যথার্থ। 

প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্নরা আমাদের মতোই মানুষ। তাদেরও সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। অথচ আমাদের সমাজে তারা সেই সুযোগ পায় না। পরিবার ও সমাজে তাদের প্রতি বিরূপ আচরণ করতে দেখা যায়।

'সুভা' গল্পে সুভা বাষ্প্রতিবন্ধী; সে কথা বলতে পারে না। এ কারণে শৈশব থেকেই সে অবহেলার শিকার। সমবয়সীরা তাকে খেলায় নেয় না, তার সঙ্গে খেলে না। মা তাকে গর্ভের কলঙ্ক মনে করেন। সেই অবস্থায় সুভার প্রধান দুই আশ্রয় তার বাবা বাণীকণ্ঠ এবং নির্বাক প্রকৃতি। সুভা তার বাবার স্নেহ-মমতায় প্রতিবন্ধিতার দুঃখ ভুলে থাকে আর প্রকৃতির কাছে মুক্তির আনন্দ খুঁজে পায়। উদ্দীপকের মৌনতার বাবা সুদীপ্তও তার বাষ্প্রতিবন্ধী মেয়েকে অনেক স্নেহ-মমতায় আগলে রাখেন। মেয়েকে বোঝা মনে না করে স্রষ্টার আশীর্বাদ মনে করেন। মৌনতার চোখের দিকে তাকিয়ে তিনি তার মনের ভাষা বুঝতে পারেন। মায়ের বিরূপ আচরণের সমস্ত দুঃখ-কষ্ট মৌনতা বাবার আদরে ভুলে যায়।

উদ্দীপকের বাম্প্রতিবন্ধী মেয়ে মৌনতার প্রতি বাবা সুদীপ্তের আচরণ এবং 'সুভা' গল্পে সুভার প্রতি তার বাবার আচরণ একসূত্রে গাঁথা। উভয় ক্ষেত্রেই বাকশক্তিহীন মেয়েরা বাবার স্নেহাশ্রয় লাভ করেছে এবং মায়ের অবহেলার শিকার হয়েছে। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions