1 Answers
জনাব তাজুলের বলদ কিনে দেওয়ার মাধ্যমে ইসলামের তৃতীয় রুকন 'যাকাত' আদায় করা হয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে সালাতের সাথে সাথে যাকাতের উল্লেখ করা হয়েছে।
মাওলানা সামাদের মন্তব্যটি বিশ্লেষণ যোগ্য। তিনি মন্তব্য করেন, "তার কাজে সৌহার্দ সৃষ্টি হলেও নির্ধারিত পরিমাণ অর্থ ব্যয় না করায় তাকে কঠিন শাস্তি পেতে হবে।" মাওলানা সামাদের মন্তব্যটি তখনই সঠিক হবে যদি ধরে নেওয়া হয় তাজুলের ব্যাংকে গচ্ছিত ২২ লক্ষ টাকা ছাড়াও আরও অর্থসম্পদ রয়েছে, যা উক্ত টাকার সাথে যুক্ত হলে যাকাতের পরিমাণ ৫৫০০০ টাকার চেয়ে বৃদ্ধি পাবে। সাধারণ যুক্তিও এটা বলে যে, যার ব্যাংকে ২২ লক্ষ টাকা গচ্ছিত থাকে তার অবশ্যই যাকাতযোগ্য আরও সম্পদ রয়েছে। তবে তাজুলের সর্বসাকল্যে নিট অর্থসম্পদের পরিমাণ যদি ২২ লক্ষ টাকা হয়, তাহলে মাওলানা সামাদের মন্তব্য সঠিক নয় এবং গ্রহণযোগ্য নয়। কারণ তাজুলের মোট টাকার পরিমাণ ২২,০০,০০০ টাকা আর এর যাকাত হয় ৫৫০০০ টাকা। আর সে ৫৫০০০ টাকা দিয়ে দরিদ্র কৃষক ফারুককে গরু কিনে দিয়েছে। ফলে তার যাকাত পরিপূর্ণভাবে আদায় হয়েছে।