1 Answers

উদ্দীপকে জনাব শোয়েবের বিশ্বাসটি হলো আখিরাতের প্রতি বিশ্বাস। দুনিয়ার পরে যে চিরস্থায়ী জীবন তাই আখিরাত বা পরকাল। সেখানে কবর, হাশর, মিযান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি কতকগুলো পর্যায় রয়েছে। সেখানে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। ভালো কাজ করলে মানুষ জান্নাত লাভ করবে; অন্যথা অসৎ কাজের জন্য জাহান্নাম।

সৎকর্মশীল জীবন গঠনে আখিরাতের প্রতি বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আখিরাতে বিশ্বাস মানুষকে জীবন পরিচালনার নীতি ও আদর্শের অনুসরণ করতে বাধ্য করে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে প্রত্যহ তার প্রতিটি কাজের হিসাব নিজেই নিয়ে থাকে। এভাবে দৈনন্দিন আত্মসমালোচনার মাধ্যমে মানুষ তার ভুলত্রুটি শোধরিয়ে নিয়ে সচ্চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। এভাবে পরকালীন জীবনে জান্নাত লাভের আশা মানুষকে সৎকর্মশীল হতে সাহায্য করে। জাহান্নামের শাস্তির ভয়ও মানুষকে অন্যায় ও পাপ থেকে বিরত রাখতে সাহায্য করে। জাহান্নামিদের কাজ যেমন আল্লাহর আদেশ না মানা, পার্থিব লোভ-লালসার বশবর্তী হয়ে অন্যায়-অনৈতিক কাজ করা ইত্যাদি থেকে মানুষ বিরত থাকে। আখিরাতে বিশ্বাস মানুষকে বড় বড় অন্যায় এবং অনৈতিক কাজের পাশাপাশি ছোট ছোট পাপ ও অসৎ কাজ থেকে বিরত রাখে।

সুতরাং বলা যায়, জনাব শোয়েবের আখিরাতের প্রতি বিশ্বাস সৎকর্মশীল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

4 views

Related Questions