1 Answers
আখিরাতে বিশ্বাসী ব্যক্তি সৎকর্মশীল এবং সুন্দর নৈতিক জীবনের অধিকারী হয়। কেননা তার মাঝে পরকালে দুনিয়ার সকল কাজের জবাবদিহিতার ভয় থাকে।
মানুষের ক্ষতি করা, খাদ্যে ভেজাল দেওয়া, ব্যবসায়ে প্রতারণা করা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মুমিন ব্যক্তি পরকালে বিশ্বাসী হওয়ায় সে সর্বদা মানুষের অনিষ্ট করা থেকে নিজেকে বিরত রাখে। কিন্তু যে ব্যক্তি পরকালে বিশ্বাসী নয় তার কাছে এসব নীতিকথা মূল্যহীন। সে তার স্বার্থরক্ষায় অন্ধ। মানুষের ক্ষতি হওয়ার মধ্যে তার কিছু যায় আসে না।
তাই ২নং প্রেক্ষাপটের চিত্রে আখিরাতে অবিশ্বাসীদের আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। ব্যবসায়ীরা যদি সৎ হতো, তারা যদি পরকালের বিষয়ে গভীরভাবে বিশ্বাসী হতো তাহলে তারা অবশ্যই গ্রোথ প্রমোটার অ্যান্টিবায়োটিক ব্যবহার করত না। তারা স্বাভাবিক বৃদ্ধির পর মুরগি ও তার ডিম ক্রয়-বিক্রয় করত, মানুষের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক, ফরমালিন, প্রিজারভেটিভ ব্যবহার করা হতে বিরত থাকত।
অতএব সৎকর্মশীল ও সুন্দর নৈতিক জীবন গঠন করার জন্য আখিরাতের বিষয়গুলোতে দৃঢ় বিশ্বাস রাখতে হবে।