1 Answers
উদ্দীপকে গবেষকের দ্বিতীয় অধিবেশনে দেওয়া বক্তব্যে শরিয়তের আহকামের 'হারাম' বিষয়টি প্রতিফলিত হয়েছে।
হারাম অর্থ নিষিদ্ধ, মন্দ, অসংগত, অপবিত্র ইত্যাদি। ইসলামি পরিভাষায় যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয় তাকে হারাম বলা হয়। অর্থাৎ আল্লাহ তায়ালা ও তার রাসুল (স.) যেসব কাজ করতে বা যেসব বস্তু ব্যবহার করতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। সেসব কাজ বা বস্তু মানুষের জন্য হারাম। যেমন- সুদ, ঘুষ, জুয়াখেলা ইত্যাদি। হারাম কাজ বা বস্তু মানুষের জীবনে বিরূপ প্রভাব ফেলে। পার্থিব ও পরকালীন উভয় জীবনে এর নেতিবাচক প্রভাব রয়েছে। রাসুল (স.) বলেছেন, “যে শরীর হারাম মাধ্যমে গঠিত, তা জাহান্নামের ইন্ধন হবে।"- (আহমদ, বায়হাকি ও দারিমি)
তাই প্রকৃতভাবে হারাম মানুষকে অকল্যাণ ও ধ্বংসের দিক নিয়ে যায়।
উদ্দীপকে গবেষক যথার্থ বলেছেন। কেননা দুনিয়ার প্রতিটি কাজের হিসাব আখিরাতে দিতে হবে। হারাম থেকে বেঁচে থাকার মাঝেই যার কল্যাণ নিহিত।