"উদ্দীপকে ফুটে ওঠা বিষয়টি 'জুতা-আবিষ্কার' কবিতার মূল উপজীব্য"- উক্তিটি বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
"উদ্দীপকে ফুটে ওঠা বিষয়টি 'জুতা-আবিষ্কার' কবিতার মূল উপজীব্য"- উক্তিটি যথার্থ।
সমাজে সাধারণত নিম্ন শ্রেণি-পেশার মানুষের কাজের গুরুত্ব দেওয়া হয় না। অথচ তাদের বাস্তব জ্ঞান দ্বারা কঠিন কাজের সহজ সমাধানও হতে পারে। চিন্তাশীল কর্মদক্ষ লোকের অভাবে বিভিন্নভাবে কর্মক্ষেত্রে নানা সমস্যা ও জটিলতা দেখা দেয়।
উদ্দীপকে একটি অর্থহীন পন্ডশ্রমের কথা বলা হয়েছে। এখানে বক্তা হারানো কান ফিরে পাওয়ার জন্য উদ্ভট সব চিন্তা করে। সে সমস্যার গুরুত্ব না বুঝে চিলের পিছু পিছু ছুটে বেড়ায়। তখন এক ছোট ছেলে তাকে কানের হদিস দিয়ে সমস্যার সমাধান করে। 'জুতা-আবিষ্কার' কবিতায় রাজা তাঁর মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন। রাজার আদেশ পালন করতে গিয়ে রাজ্যের সভাসদ ব্যতিব্যস্ত হয়ে ওঠে কিন্তু সমস্যার সঠিক সমাধান করতে পারে না। অবশেষে এক বয়স্ক চর্মকার নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয়। এভাবে রাজার পা ধুলা থেকে মুক্তি পায়।
'জুতা-আবিষ্কার' কবিতার মাধ্যমে কবি সাধারণ মানুষের ভূমিকা তুলে ধরেছেন। রাজ্যের স্বীকৃত জ্ঞানীরা যা সমাধান করতে পারেননি, একজন চর্মকার তা করে দেখিয়েছেন। উদ্দীপকেও বক্তার সমস্যার সমাধান একটি ছোট্ট ছেলে করে দেয়। এদিক থেকে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।