1 Answers

সৌম্যের বাবার উক্তিটি হলো- "সৌম্যের তরুণ বয়সের কারণে নানা বিপত্তি ঘটছে।" তার বক্তব্যটি যথার্থ বলে আমি মনে করি। 

সৌম্য কলেজে পড়ুয়া এক তরুণ। তরুণ বয়সে শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক নানা বিপত্তি দেখা দেয়। তরুণ বয়সের বিভিন্ন বিপত্তিসমূহ বিশ্লেষণ করা হলো-

তরুণ বয়সে অনেক ছেলেমেয়েকে অগোছালো ও শ্রীহীন জীবনযাপন করতে দেখা যায়। অনেকের শারীরিক অসুস্থতা, খুব মোটা বা ক্ষীণ স্বাস্থ্য বিপত্তির সৃষ্টি করে। অপরিপক্ক আচরণ বা বিলম্বিত পরিপক্বতা, দীর্ঘদিন পরনির্ভরশীলতা তরুণ বয়সে মানসিক বিপত্তির সৃষ্টি করে। সমবয়সীদের সাথে আচরণের অক্ষমতা, দলীয় স্বীকৃতির অভাব, নিজেদের মর্যাদার বিষয়ে অনিশ্চয়তা ইত্যাদি বিষয় সামাজিক বিপত্তির সৃষ্টি করে। সমাজস্বীকৃত যৌন আচরণ প্রত্যাখ্যান করে যৌন বিষয়ে অযৌক্তিক চিন্তা-ভাবনা এবং আর্থিক সংগতি অর্জনের আগেই বিবাহ করে বিপত্তির সৃষ্টি করে।

প্রতিকূল পরিবেশের কারণে ও আদর্শ নীতিবোধের অভাবে তরুণদের মধ্যে চুরি করা, মিথ্যা বলা ইত্যাদি অপরাধমূলক আচরণ করতে দেখা যায়। পরিবারের বয়স্ক সদস্যদের সাথে মতের অমিল, বড়দের সমালোচনা, কথা অমান্য করা ইত্যাদি তারুণ্যের প্রথম দিকে কিছুটা স্বাভাবিক হলেও শেষের দিকে বিপত্তির সৃষ্টি করে। উদ্দীপকে সৌম্য খাওয়া-দাওয়া ফেলে আড্ডা আর খেলাধুলায় মেতে থাকে। সে নিয়মমাফিক জীবনযাপন করছে না, পরিবারের সদস্যরাও তার প্রতি বিরক্ত। বয়সের কারণেই সে এরূপ আচরণ করছে।

পরিশেষে বলা যায়, তরুণ বয়সে বেশ কিছু বিপত্তিমূলক আচরণ পরিলক্ষিত হয়।

4 views

Related Questions