1 Answers
উদ্দীপকে রায়হানের বাবা ব্রি ধান ৪১ জাতটি চাষ করেন। ব্রি ধান ৪১ একটি লবণাক্ত সহিষ্ণু ধানের জাত যা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত। রায়হানদের বাড়ি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বিরাজ করায় এ এলাকায় অন্য জাতের ধান চাষ করা লাভজনক হবে না। তাই রায়হানের বাবা ব্রি ধান ৪১ রোপণ করে থাকেন।
আরেকটি কারণ হলো ধানের দিবা দৈর্ঘ্য। কোনো স্থানের আবহাওয়া এবং শস্যের সুষ্ঠু বৃদ্ধির জন্য দিবা দৈর্ঘ্যের প্রভাব অপরিসীম। পর্যাপ্ত সূর্যের আলো উদ্ভিদের সালোকসংশ্লেষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু উদ্ভিদ আছে যাদের ফুল, ফল ও বীজ উৎপাদনের ওপর আলোক সময়ের কোনো ভূমিকা নেই। এদের আলোক নিরপেক্ষ উদ্ভিদ বলে।ব্রি ধান ৪১ হলো আলোক নিরপেক্ষ। যেহেতু উপকূলীয় অঞ্চলের আবহাওয়া পরিবর্তনশীল তাই এ এলাকায় দিবস নিরপেক্ষ ব্রি ধান ৪১ রোপন করা ভালো। এসব কারণেই রায়হানের বাবা ব্রি ধান ৪১ রোপণ করেন।
অতএব, রায়হানের বাবার চাষকৃত ধানের জাতটি নির্বাচন সঠিক ছিল।