1 Answers

উদ্দীপকে হায়দারের বাবার বিকাশে টাকা পাঠানো যৌক্তিক।

সাধারণত মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলে। অন্যভাবে বলা যায়, মোবাইল ব্যাংকিং হচ্ছে শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে স্বল্প খরচে দক্ষতার সাথে ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা পৌছে যায়। অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং-এ আর্থিক সেবা প্রদান করাই হচ্ছে মোবাইল ব্যাংকিং।

উদ্দীপকে 'বিকাশ' মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছে। হায়দারের মতো অসংখ্য গ্রাহক 'বিকাশের' মাধ্যমে ব্যাংকিং সেবা পেয়ে উপকৃত হতে পারছে। কেননা হায়দারের মতো অসংখ্য ব্যক্তির বাবা বা নিকটাত্মীয় গ্রামে বসবাস করেন। এসকল প্রত্যন্ত অঞ্চলের লোকজন তাদের পরিচিতজনের নিকট বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। হায়দারের মতো অন্যরা মোবাইল ব্যবহার করে বিকাশ থেকে সে টাকা উত্তোলন করতে পারেন। তাছাড়া হায়দার বিকাশের মাধ্যমে সঞ্চয়ে উদ্বুদ্ধ হতে পারেন এবং উদ্বৃত্ত অর্থ 'বিকাশের' হিসাবে জমা করে সুবিধামতো সময়ে উত্তোলন করতে পারেন। বিকাশে অ্যাকাউন্ট থাকলে নগদ টাকা বহনের ঝুঁকিও কমে যায়।

সুতরাং, বিকাশের মাধ্যমে খুব সহজে নিরাপত্তা বজায় রেখে দ্রুত আর্থিক লেনদেন করা যায় বিধায় বলা যায়, উদ্দীপকে হায়দারের বাবার বিকাশে টাকা পাঠানো নিঃসন্দেহে যৌক্তিক।

5 views

Related Questions