1 Answers
উদ্দীপকে মাত্র ১০ হাজার টাকা পাওনা পরিশোধে অক্ষমতার জন্য বিলোপের নির্দেশ যৌক্তিক। কারণ কোম্পানি আইনের বিধান অনুযায়ী ৫,০০০ টাকা পর্যন্ত ঋণ পরিশোধে অক্ষম হলে আবেদনের প্রেক্ষিতে কোম্পানির বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে।
শেয়ার মালিক, পাওনাদার বা কোম্পানি নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানি বিলোপসাধনের নির্দেশ দিতে পারে। কোম্পানি বিলোপ সাধনের অন্যতম কারণ হলো ঋণ পরিশোধে অক্ষমতা। যদি কোনো কোম্পানি ২৪২ ধারার বিধান অনুযায়ী পাঁচ হাজার টাকা বা এর বেশি পরিমাণ কোনো ঋণ বিজ্ঞপ্তি দেয়ার পরও পরিশোধে অক্ষম হয়। আদালত এরূপ মনে করলে কোম্পানাটি বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে।
উদ্দীপকের সুরভী কোম্পানি লিমিটেড ভালো ব্যবসায় করলেও এক পর্যায়ে যেয়ে ক্ষতির সম্মুখীন হয় এবং ঋণগ্রস্থ হয়ে পড়ে। আর মেসার্স জাভেদ এন্ড কোম্পানি নামক একজন পাওনাদার মাত্র ১০ হাজার টাকা পাওনা আদায়ে বার বার ঋণ পরিশোধের জন্য চিঠি দেওয়া সত্ত্বেও ব্যর্থ হয়ে আদালতে মামলা করল। আদালত ২৪২ ধারার বিধান অনুযায়ী সুরভী কোম্পানির লিমিটেড এর বিলোপ-সাধনের নির্দেশ দেয় যা যৌক্তিক।
সুতরাং বলা যায়, মাত্র ১০ হাজার টাকা পাওনা পরিশোধে অক্ষমতার জন্য আদালত কর্তৃক বিলোপের নির্দেশ ২৪২ ধারা অনুযায়ী যৌক্তিক।