1 Answers

জেরিন ও জেবা সমঝোতার মাধ্যমে পাওনা আদায়ে ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। কিন্তু নিবন্ধিত অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় থেকে বেশি সুবিধা ভোগ করে। সাধারণত অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করাকে বোঝায়।

উদ্দীপকে জেরিন এবং জেবা সমঝোতার ভিত্তিতে একটি গার্মেন্টস ব্যবসায় প্রতিষ্ঠা করেন। তাদের ব্যবসায় প্রতিষ্ঠান একজন দেনাদারের নিকট ৫০,০০০ টাকা পাওনা হন। তাদের ব্যবসায় প্রতিষ্ঠানটি সরকারের নিয়মমোতাবেক তালিকাভুক্ত করেননি। অর্থাৎ নিবন্ধন করেননি। যার দরুন পাওনা ৫০,০০০ টাকা আদায়ের জন্য আইনের আশ্রয় নিতে পারছেন না। বিকল্প ব্যবস্থা হিসেবে তারা দেনাদারের সাথে সমঝোতার মাধ্যমে পাওনা টাকা আদায়ের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

তাই বলা যায়, উদ্দীপকে পাওনা ৫০,০০০ টাকা আদায়ের জন্য জেরিন ও জেবা সমঝোতার মাধ্যমে বা সাধারণভাবে প্রচেষ্টা চালাতে পারেন।

4 views

Related Questions