1 Answers
উদ্দীপকের কামাল, সৈকত, রঞ্জুর অংশীদারি ব্যবসায়টি একটি নিবন্ধিত অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। তাই স্বপনের নিকট থেকে পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়া উত্তম।
নিবন্ধন বলতে তালিকাভুক্তকরণকে বোঝায়। সাধারণভাবে অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে নাম তালিকাভুক্ত করাকে বোঝায়। অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে হলে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সংশ্লিষ্ট এলাকার নিবন্ধকের অফিস থেকে নির্দিষ্ট ফি এর বিনিময়ে আবেদন ফরম গ্রহণ করতে হয়। আবেদন ফরমে উল্লিখিত সমস্ত আনুষ্ঠানিকতা পালন করে তা নিবন্ধক অফিসে জমা দিতে হয়। নিবন্ধক তা পরীক্ষা করে সন্তুষ্ট হলে নিবন্ধন বইতে প্রতিষ্ঠানটির নাম তালিকাভুক্ত করে। অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ব্যবসায়টি নিবন্ধিত হলে অনেক সুবিধা ভোগ করে। অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হলে পাওনা আদায়ে দেনাদারের বিরুদ্ধে মামলা করার অধিকার ভোগ করে।
উদ্দীপকের কামাল, সৈকত ও রঞ্জু একটি নিবন্ধিত অংশীদারি ব্যবসায় গঠন করে। সম্প্রতি স্বপন নামের একজন দেনাদার তাদের প্রতিষ্ঠানের পাওনা ১ লক্ষ টাকা দিতে গড়িমসি করে। তাই তারা ভাবে পাওনা আদায়ে স্বপনের বিরুদ্ধে মামলা করবে। যেহেতু তাদের প্রতিষ্ঠানটি নিবন্ধিত তাই তারা অন্যান্য প্রতিষ্ঠান অপেক্ষা অধিক সুবিধা ভোগ করবে। এজন্য তাদের দেনাদারের নিকট থেকে পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়া উত্তম।
সর্বোপরি বলা যায়, কামাল, সৈকত ও রঞ্জুর প্রতিষ্ঠানটি একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। কোনো ব্যবসায় নিবন্ধন করা থাকলে তা অনেক। আইনগত সুবিধা পেয়ে থাকে। তাই দেনাদারের নিকট থেকে পাওনা আদায়ে উক্ত অংশীদারি প্রতিষ্ঠানের আদালতের আশ্রয় নেওয়া উত্তম।