1 Answers
উদ্দীপকে 'কৃষ্ণ' দত্ত কর্তৃক উৎপাদনের পূর্ব সিদ্ধান্ত পরিবর্তনের ফলেই যথাসময়ে কার্য সম্পাদিত হয়েছে'- এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি।
সময় পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি কাজ কত সময়ের মধ্যে শেষ করতে হবে এটি নির্ধারণকেই পরিকল্পনার অর্ধারণকেই পরিকল্পনার সময় লক্ষ্য বলে । অনেক সময় এরূপ পরিকল্পনা সকল কর্মকান্ডের মূল লক্ষ্যবিন্দু বিবেচিত হয়। তাই পরিকল্পনায় কোনো ত্রুটি দেখা দিলে সময়ের সাথে পরিকল্পনায় পরিবর্তন আনয়নের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়।
উদ্দীপকে কৃষ্ণ দত্ত চট্টগ্রাম EPZ এ একটি পোশাক প্রস্তুতকারক কারখানা স্থাপন করেন। তিনি বছরে ১২ লক্ষ প্যান্ট প্রস্তুতের জন্য ১০ লক্ষ মিটার কাপড় এবং ৫ লক্ষ শ্রমঘণ্টা নির্ধারণ করেন। ৩ মাস পর দেখা গেল ২ লক্ষ শ্রমঘণ্টা ব্যয় করে ২ লক্ষ প্যান্ট উৎপাদিত হয়েছে। তিনি তার পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ফলে যথাসময়ে উৎপাদনকার্য সম্পাদন করা সম্ভব হয়েছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে 'কৃষ্ণ দত্ত কর্তৃক উৎপাদনের পূর্ব সিদ্ধান্ত পরিবর্তনের ফলেই যথাসময়ে কার্য সম্পাদিত হয়েছে'- এ বক্তব্যটি যথার্থ।