1 Answers

উদ্দীপকে ঢাকায় সৃষ্ট জোট কর্তৃক সম্পাদিত চুক্তি ও এর পর্যায়ক্রমিক বাস্তবায়ন সংশ্লিষ্ট সকল দেশের স্বার্থের সহায়ক হয়েছে- বক্তব্যটি যথার্থ।

সাপটা হলো দক্ষিণ এশীয় অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসায়-বাণিজ্য প্রতিষ্ঠা, উন্নয়ন ও সম্প্রসারণে এ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্দীপকে ঢাকা একটা উপ-আঞ্চলিক সংস্থার সার্থক জন্মদাতা। নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটা চুক্তি সম্পাদনে এ সংস্থাটি শুরু থেকে কাজ করে ও তা সম্পাদনে সমর্থ হয়। অর্থাৎ উপ-আঞ্চলিক সংস্থাটি হলো সাপটা যা সবার স্বার্থে সহায়ক হয়। সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার শুল্কবিষয়ক সমস্যা দূরীকরণ, আন্তঃদেশীয় বাণিজ্য উদারিকরণ এবং শুল্ক রেয়াদের মাধ্যমে ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন এ চুক্তির মূল লক্ষ্য। তার আওতায় আন্তঃবাণিজ্যে বিভিন্ন সুবিধা অর্জন করে থাকে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে ঢাকায় সৃষ্ট জোট কর্তৃক সম্পাদিত চুক্তি ও এর পর্যায়ক্রমিক বাস্তবায়ন সংশ্লিষ্ট সকল দেশের স্বার্থের সহায়ক হয়েছে- বক্তব্যটি যথার্থ।

4 views

Related Questions