1 Answers
উদ্দীপকে শরীফের কাজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে অধিক সক্ষম- বক্তব্যটি যথার্থ।
নতুন সম্ভাবনার ক্ষেত্র চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় উপকরণাদি জোগাড় করে মুনাফা অর্জন ও উন্নতি লাভের আশায় ঝুঁকি ও অনিশ্চয়তা মেনে যিনি কোনো নতুন ব্যবসায় শুরু করেন তাকে ব্যবসায় উদ্যোক্তা বলে। উদ্দীপকে শরীফ যুব অধিদপ্তর থেকে একটি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে পোল্ট্রি ও ডেইরি ফিড তৈরির কারখানা গড়ে তুলেছে। কম খরচে স্থানীয় প্রযুক্তিতে এরূপ খাবার তৈরি করতে পারায় তার উৎপাদিত পণ্যের, চাহিদা বৃদ্ধি পায়। ফলে আশপাশের অঞ্চলগুলোতে এর প্রভাব ব্যাপক হারে বিস্তৃত হচ্ছে। উদ্দীপকে শরীফ ব্যবসায় উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে তার কারখানার উৎপাদিত পণ্য বিস্তৃত হয় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, ফলে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়। তাই শরীফ ব্যবসায় উদ্যোগ গ্রহণ করে পোল্ট্রি ও ডেইরি ফিড গড়ে তুলেছে যা দেশের উন্নয়নে অধিক ভূমিকা রাখে।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ব্যবসায় উদ্যোগ হলো নতুন ধারণা ও চিন্তা নিয়ে ব্যবসায় গড়ে তোলার উদ্যোগ বা কর্মপ্রচেষ্টা। এর মূলে থাকে মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে একটা সফল ব্যবসায় প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করা। যাতে উদ্যোক্তার আয়-রোজগারের পাশাপাশি তার ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সমর্থ হয়।