1 Answers

শিল্প অসন্তোষ নিরসনে BGMEA-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ- বক্তব্যটি যথার্থ।

বিজিএমইএ দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকের একটি সংস্থা। আর বণিক সমিতি হলো একটি নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্পপতিদের সমিতি।

উদ্দীপকে মি. জোয়ার্দার গার্মেন্টস শিল্পের মালিক, যা বিজিএমইএ সংস্থার আওতাভুক্ত। তার প্রতিষ্ঠানের শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের মুখে এক পর্যায়ে খুব খারাপ অবস্থার সৃষ্টি হয়। তাই তিনি বিজিএমইএ সংস্থার মাধ্যমে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রমিকদের সাথে দফায় দফায় বৈঠক করে সমস্যা নিষ্পত্তির ব্যবস্থা করেন। এ সংস্থা দেশের অভ্যন্তরীণ পোশাক শিল্পকে সরকারি নীতিমালায় এনে পরিচালনা করে। পণ্য গবেষণা ও শ্রমিকদের বেতন নির্ধারণ করে শ্রমিকদের সন্তুষ্টি বিধান করে।

সুতরাং বলা যায়, শিল্প অসন্তোষ নিরসনে BGMEA-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ- বক্তব্যটি যথার্থ।

5 views

Related Questions