1 Answers
উদ্দীপকে কর্মকর্তাদের পরামর্শ সমবায়ের উন্নতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে- উক্তিটি যথার্থ।
উদ্দীপকে কর্মকর্তাদের পরামর্শের মূল বক্তব্যই হলো সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু করা সম্ভব। সমবায়ের মূলমন্ত্র হলো "একতাই বল।” বিভেদের মাধ্যমে যে শুধু দুঃখই আসে এবং ঐক্য ও সংহতিই যে শুধু শান্তি ও উন্নতি নিশ্চিত করতে পারে সমবায়ের সদস্যদের মধ্যে সে বোধ সৃষ্টি করে। কর্মকর্তারা সমিতির হিসাবকে নির্ভুল করতে সহায়তা করেছে। যার ফলে সবাই মিলে একই উদ্দেশ্যে কাজ করায় সংগঠন পরিচালনা ও উন্নতি সম্ভব হয়েছে। বাস্তবেও তারা এর নমুনা দেখছে। এখন তাদের ৪০টা টেম্পু। অন্যরা তাদের দেখে অনুপ্রাণিত।
সুতরাং বলা যায়, উদ্দীপকে কর্মকর্তাদের পরামর্শ সমবায়ের উন্নতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে- উক্তিটি যথার্থ।