1 Answers
উদ্দীপকে জনাব নাভেদের নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।
নির্দিষ্ট মেয়াদ শেষে প্রতিষ্ঠানের আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, উদ্বৃত্তপত্র ইত্যাদি প্রস্তুত করা হয়। এরূপ বিবরণীসমূহকেই আর্থিক হিসাব বিবরণী বলে। নিয়ন্ত্রণ কৌশল হিসেবে এসব হিসাব বিবরণীর বিশ্লেষণকে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ বলে।
উদ্দীপকে জনাব নাভেদ বছরের শুরুতেই সবার সাথে পরামর্শ করে সম্ভাব্য আয়-ব্যয়ের একটা হিসাব দাঁড় করান। ছয় মাস পড়ে তিনি একবার তার আয় ও ব্যয় হিসাব অনুযায়ী হচ্ছে কিনা মূল্যায়ন করে কার্যক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী আনেন। বছর শেষে যেয়ে তিনি বাস্তবের সাথে হিসাব পরিকল্পনা মিলান। পূর্ব থেকে হিসাব পরিকল্পনা থাকায় নিয়ন্ত্রণের সুবিধা হয়। অর্থাৎ তার সঠিক নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে এমত সমর্থনযোগ্য।