1 Answers
উদ্দীপকের বন্ধুদ্বয়ের তথা হায়দার ও রাসেলের বেকারত্ব দূরীকরণে ব্যাংক ঋণ পুঁজির যোগানের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠার সুযোগ দিয়ে ভূমিকা রেখেছে।
উদ্দীপকে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করা হায়দার ও রাসেল শিল্পকারখানা স্থাপন করার জন্য ব্যাংকে ঋণের আবেদন করলে ব্যাংক ঋণ মঞ্জুর করে। ফলে তারা শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়। অন্যথায় তাদেরকে চাকরির জন্য অপেক্ষা করতে হতো।
দেশে চাকরির সুযোগ কম থাকায় তাদের চাকরির কোনো নিশ্চয়তা ছিল না। অনেকদিন চেষ্টা করার পর চাকরির সুযোগ হতো। ফলে তারা বেকার যুবকে পরিণত হতো। এমতাবস্থায় ব্যাংক ঋণ মঞ্জুর করার মাধ্যমে তাদের শিল্পকারখানা স্থাপনে সহায়তা করে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রেখেছে।
সুতরাং, উল্লিখিত উপায়ে ব্যাংক হায়দার ও রাসেলের বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ভূমিকা রেখেছে।