1 Answers

উদ্দীপকে অনিলের ব্যবসায় সম্প্রসারণে সোনালী ব্যাংকের ঋণ যথেষ্ট ভূমিকা রেখেছে।

শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠায় সরকারি, বেসরকারি বা বিভিন্ন যৌথ সংস্থার মাধ্যমে সহযোগিতা নিয়েই একজন উদ্যোক্তাকে শিল্প বা ব্যবসায় স্থাপন এবং পণ্য বা সেবা উৎপাদনে মনোনিবেশ করতে হয়।

উদ্দীপকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিল তার পুঁজিগত সীমাবদ্ধতা নিয়ে আজিজ সুপার মার্কেটে টি-শার্টের দোকান দেয়। কিন্তু পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণ করতে গিয়ে তিনি পুঁজিগত সীমাবদ্ধতার কারণে অসুবিধায় পড়ে। এক্ষেত্রে তার ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রয়োজন সংরক্ষণমূলক সহায়তা হিসেবে কোনো ঋণ, যা তাকে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে। সৃষ্ট সমস্যার প্রেক্ষিতে সে সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করলে ব্যাংক তার আবেদন মঞ্জুর করে। ফলে সংরক্ষণমূলক সহায়তা হিসেবে প্রদত্ত ঋণের মাধ্যমে সোনালী ব্যাংক তার ব্যবসায় সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

6 views

Related Questions