1 Answers

ব্যবসায় সম্প্রসারণে জহিরুল কাইয়ূম ও তার বন্ধুদের সংঘস্মারকে উদ্দেশ্য ধারায় পরিবর্তন এনে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করতে হবে।

যে দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন ও দায়ের পরিমাণ উল্লেখ থাকে, তাকে সংঘস্মারক বলে। এ সংঘস্মারকে যেসব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোম্পানি গঠিত হলে তার সম্পূর্ণ বিবরণ লিখতে হয়। সংঘস্মারকে উল্লেখ নেই এমন কোনো কাজ কোম্পানি করতে পারে না।

উদ্দীপকে জহিরুল কাইয়ুম তার ১০ বন্ধুকে নিয়ে নিবন্ধনের মাধ্যমে সীমাবদ্ধ দায়সম্পন্ন একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করলেও সংঘস্মারকের সীমাবদ্ধতার কারণে জনসাধারণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে পারছেন না। জহিরুল কাইয়ুমের ব্যবসায়টি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় সংঘস্মারকে জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের কথা লেখা নেই। এজন্য সংঘস্মারকে উদ্দেশ্য ধারার পরিবর্তন এনে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করতে হবে। তবে ব্যবসায় সম্প্রসারণের জন্য জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে পারবে।

সুতরাং বলা যায়, ব্যবসায় সম্প্রসারণে জহিরুল কাইয়ুম ও তার বন্ধুদের সংঘস্মারকে উদ্দেশ্য ধারায় পরিবর্তন এনে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করতে হবে।

 

4 views

Related Questions