1 Answers

উদ্দীপকে হোসেনের করণীয় হলো দুগ্ধ খামার স্থাপনে অর্থ সংগ্রহের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ।

ব্যবসায় একটি গতিশীল প্রক্রিয়া। তাই ব্যবসায়ীও ব্যবসায়ের ক্ষেত্রে গতিশীলতার সাথে নিজেকে খাপ খাইয়ে সফলতার পথ সুগম করতে চায়। ব্যবসায়িক গতিশীলতায় ব্যবসায়ী কখনও কখনও লোকসানের সম্মুখীন হয়। সেক্ষেত্রে সে ব্যবসায়কে নতুন আঙ্গিকে সাজান বা ব্যবসায় গুটিয়ে ফেলেন। আবার যখন সফল হন তখন ব্যবসায়কে সম্প্রসারণের ব্যবস্থা করেন।

উদ্দীপকে হোসেন পোল্ট্রি ফার্ম স্থাপনের মাধ্যমে লাভবান হলে তার ব্যবসায়কে সম্প্রসারণের জন্য 'দুগ্ধ খামার স্থাপনে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু মূলধন স্বল্পতা তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে তার উচিত হবে ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মূলধন সমস্যা দূর করে ব্যবসায় সম্প্রসারণ করা। এজন্য প্রথমে সুদের সাথে অন্যান্য সম্ভাব্য খরচ বিবেচনা করে সম্ভাব্য মুনাফা তুলনা করতে হবে।

সুতরাং উদ্দীপকে হোসেনের করণীয় হলো দুগ্ধ খামার স্থাপনে অর্থ সংগ্রহের জন্য ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করা।

6 views

Related Questions