1 Answers
উদ্দীপকে পরবর্তীতে আইএসও (ISO) সনদ তাকে দেশে বিদেশে ব্যবসায় সম্প্রসারণে সর্বোচ্চ সহায়তা করবে। উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।
পণ্য বা সেবায় আন্তর্জাতিক মাননির্ধারণে বিশ্বের বৃহত্তম, স্বেচ্ছাসেবী সংস্থাকে আইএসও বলে। এর পূর্ণরূপ হলো- International Organization for Standardization. এটি একটি আন্তর্জাতিক মানসনদকারী সংস্থা।
উদ্দীপকে মি. আমিনুল একজন সৎ ব্যবসায়ী। তিনি নতুন পণ্য বাজারে আনার পূর্বেই পণ্যমানের যথার্থতার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের 'সনদ সংগ্রহ করেন। প্রতিষ্ঠানের পণ্যমান, পরিবেশ, ব্যবস্থাপনার দক্ষতা, কর্মীদের আন্তরিকতা ইত্যাদিকে তিনি একটা কার্যকর মানে নিয়ে যেতে তৎপর। এজন্য তিনি আন্তর্জাতিক একটা বেসরকারি সংস্থা থেকে আইএসও সনদ পেয়েছেন। আইএসও সনদ পণ্য ও সেবার শিল্প বিবরণী প্রদানের মাধ্যমে তারা আন্তর্জাতিক মানের শিল্পকে আরও দক্ষ ও কার্যকর করতে সাহায্য করে। আন্তর্জাতিক। বাণিজ্যের বাধা অপসারণ করে। ফলে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পাশাপাশি দেশ-বিদেশের সর্বত্র উক্ত ব্যবসায় সম্প্রসারণ করা যায়।
সুতরাং বলা যায়, পরবর্তীতে গৃহীত মান সনদ মি. আমিনুলকে দেশে- বিদেশে ব্যবসায় সম্প্রসারণে যথেষ্ট সহায়তা করবে।