1 Answers
সুষ্ঠু মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠাই উদ্দীপকের হারানো বাজার ফিরে পেতে সাহায্য করবে- বক্তব্যটি উদ্দীপকের আলোকে যথার্থ। আইন মেনে যেমনি ব্যবসায় চালানো আবশ্যক তেমনি নীতি বা আদর্শ অর্থাৎ যা সমাজে করণীয় ও বর্জনীয় বলে প্রতিষ্ঠিত এমন বিষয়াবলি মেনে ব্যবসায় পরিচালনা করা অপরিহার্য।
উদ্দীপকে মি. গাজীর মতো ব্যবসায়ীদের কারণে দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রভাব ফেলে। মি. গাজী এরই মধ্যে বিদেশে মাছ রপ্তানি শুরু করেছেন। কয়েক চালান সঠিকভাবে মাছ পাঠালেও এরপর চিংড়ির ওজন বাড়ানোর জন্য মাছের মধ্যে এক ধরনের ভারী পানি ঢুকিয়েছেন। বিদেশে টেস্টে বিষয়টি ধরা পড়ায় বিদেশে বাংলাদেশের চিংড়ি রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে এদেশের রপ্তানি বাণিজ্য নষ্ট হচ্ছে এবং বাংলাদেশি পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহ কমে যাচ্ছে। যা দেশের অর্থনীতিতে আমদানি রপ্তানি অনেকাংশে কমে যাচ্ছে। এক্ষেত্রে মি. গাজীর মতো অনৈতিক ব্যবসায়ীর কারণে দেশের ব্যবসায়ের পরিবেশ নষ্ট হচ্ছে এবং দিন দিন দেশ বৈদেশিক বাণিজ্যের সুযোগ হারাচ্ছে।