1 Answers
উদ্দীপকে 'কৃষ্ণচূড়া' ফ্যাশন হাউজের পূর্বাবস্থা ফিরিয়ে আনতে কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে।
প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মাদের কার্যদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিক শিক্ষাদান কার্যক্রমকে প্রশিক্ষণ বলে।
কৃষ্ণচূড়া ফ্যাশন হাউজ রাজশাহীর সেরা ফ্যাশন হাউজ। কিন্তু ঘন ঘন ফ্যাশন ও প্রযুক্তির পরিবর্তনে বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে এ প্রতিষ্ঠানের কর্মীরা পিছিয়ে পড়ায় কাজে আগ্রহ ও উৎপাদন কমে যাচ্ছে। প্রতিষ্ঠানের প্রযুক্তির পরিবর্তন ও ঘন ঘন ফ্যাশন পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়, বিভিন্ন কাজের সাথে পরিচিত পায়, নতুন চিন্তা-চেতনার উদ্ভব ঘটে, নতুন প্রযুক্তির সাথে কর্মীরা পরিচিত লাভ করতে পারে। সুতরাং, 'কৃষ্ণচূড়া' ফ্যাশন হাউজের আগের অবস্থা অর্থাৎ জনপ্রিয়তা ধরে রাখতে প্রশিক্ষণ প্রয়োজন।