1 Answers

উদ্দীপকে রোলেক্স ফুড লিমিটেডে এ অবস্থা উত্তরণে কমিটি সংগঠন করা উচিত।

উর্ধ্বতনের পক্ষ থেকে বা গঠনতন্ত্রবলে বিশেষ কোনো কার্যসম্পাদনের ভার একাধিক ব্যক্তির ওপর অর্পিত হলে ঐ ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে। এরূপ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের কাঠামোর সৃষ্টি হয়, তাকে কমিটি সংগঠন বলা হয়।

উদ্দীপকে রোলেক্স ফুড লিমিটেড প্রতিষ্ঠানটির উৎপাদন বিভাগের কর্মীরা নির্দিষ্ট কার্যঘণ্টা ছাড়াও অতিরিক্ত কাজ করেন। ফলে কয়েকদিন আগে কর্তৃত্ব নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক দ্বন্দ্বের সৃষ্টি হয়। বর্তমানে বিভাগটির অবস্থা মোটেও ভালো নয়। এতে উৎপাদন বিভাগের কর্মীদের উৎপাদন ও কাজের গতি কমে যায়। এমতাবস্থায় এটি উত্তরণের অভিপ্রায়ে কমিটি গঠন করে দ্বন্দ্বের কারণ উদঘাটন করতে হবে। এ ধরনের সংগঠনে সদস্যগণ পারস্পরিক আলাপ- আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কর্মীদের অতিরিক্ত সময় কাজ কমানোর জন্যও এরূপ সংগঠন পরামর্শ দিয়ে থাকে। সাধারণত কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কতিপয় বিশিষ্ট কর্মকর্তা বা ব্যক্তি নিয়ে কমিটি গঠিত হয়। ফলে সহজেই ভবিষ্যৎ সংকট বা দ্বন্দ্ব এড়ানো সম্ভব হয়।

পরিশেষে বলা যায়, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কমিটি সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অপেক্ষাকৃত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অর্জনে কমিটি গঠন করা হয়ে থাকে।

5 views

Related Questions