1 Answers
যেসব কারণে এইচআইভি বিস্তার লাভ করে সেগুলো থেকে সতর্কতা অবলম্বন করলে সহজেই এরোগ প্রতিরোধ করা যায়।
এইচআইভি প্রতিরোধ করার উপায়- ১. বিদেশ থেকে কোনো লোক দেশে আগমন করলে তাকে পরীক্ষা করা, সে এইচআইভি বা এইডসে আক্রান্ত কি না।
২. ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির জন্য নেশাগ্রস্তদের বাধা দেওয়া।
৩. প্রাথমিক স্তর থেকে যৌন শিক্ষা চালু করে এইডস-এর ভয়াবহতা সম্পর্কে সকলকে অবগত করা।
৪. অন্যের ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার না করা।
৫. অন্যের ব্যবহৃত ক্ষুর বা ব্লেড দিয়ে দাঁড়ি না কামানো।
৬. নিরাপদ দৈহিক সম্পর্ক বজায় রাখা।
৭. এইডস আক্রান্ত মায়ের সন্তান না নেওয়া।
৮. ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য সকলকে উদ্বুদ্ধ করা, এক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এগিয়ে আসা।
৯. এইডস রোগ সম্পর্কে ব্যাপক প্রচারের মাধ্যমে দেশের জনগণকে সচেতন করা।
যেহেতু এইডস রোগের কোনো চিকিৎসা নেই, তাই এর প্রতিরোধ ব্যবস্থা অবলম্বন করা উচিত।