1 Answers

এইডস এর ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করলে রোগ-প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে থাকে।

এইডস এর লক্ষণগুলো হলো- শরীরে অবিরাম জ্বর, ওজন অস্বাভাবিকভাবে কমে যাওয়া, অনিদ্রা ও ত্বক অত্যধিক ঘেমে যাওয়া। শ্বাসপ্রশ্বাসে সমস্যার পাশাপাশি পেটের সমস্যা তথা ডায়রিয়া।

রাজীবের মধ্যে উক্ত লক্ষণগুলো দেখা দিয়েছে। কোনো ঔষধেই সে সেরে উঠছে না। যারা এইচআইভি ভাইরাসে আক্রান্ত তাদেরও একসময় নানাবিধ অসুখের দরুণ শয্যাশায়ী হতে হয়। এইডসে আক্রান্ত ব্যক্তির শরীরে এই ভাইরাসটি প্রবেশের পর কিছুদিন সুপ্ত অবস্থায় থাকে। এরপর নানাবিধ উপসর্গের মাধ্যমে প্রকাশ পেতে থাকে। রাজীবের লক্ষণগুলো এইডসের লক্ষণের সাথে সম্পৃক্ত এবং এগুলো নানা উপসর্গের মাধ্যমে দেখা দিচ্ছে। তাই বলা যায়, রাজীব এইচআইভি ভাইরাসে আক্রান্ত।

5 views

Related Questions