1 Answers

এইডস রোগের বেশ কিছু লক্ষণ বিদ্যমান। এইডস, আক্রান্ত রোগীদের মধ্যে এ বৈশিষ্ট্যগুলো দেখা যায়।

AIDS একটি নীরব ঘাতক ব্যাধি। এর পূর্ণ রূপ হলো Acquired Immune Defficiency Syndrome। অর্থাৎ এই রোগে সংক্রমিত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। এর সর্বশেষ পরিণতি হলো মৃত্যু। জোবায়ের এইডসে আক্রান্ত। এরোগের কিছু লক্ষণ জোবায়েরের শরীরে দেখা যেতে পারে যেমন-

i. শরীরে অবিরাম জ্বর।

ii. শরীরের ওজন অস্বাভাবিকভাবে হ্রাস পায়।

iii. শুকনো কাশি, পেটের পীড়া, চর্মরোগ ইত্যাদি দেখা যায়।

iv. মুখে, ঠোঁটে, জিভে ঘা। 

v. অত্যধিক দুর্বলতা, স্মৃতিশক্তি লোপ পায়। 

vi. অনিদ্রা, অত্যধিক গা ঘামা। 

vii. মস্তিষ্ক প্রদাহ ইত্যাদি।

4 views

Related Questions