1 Answers
তিথি অষ্টম শ্রেণিতে পড়ে এবং বিয়ের এক বছরের মধ্যেই সে গর্ভধারণ করে। কিন্তু তিথির বয়স গর্ভধারণের উপযুক্ত নয়। তিথির শরীর অপরিপক্ক থাকায় তিথির দৈহিক বৃদ্ধি ও ভূণের বৃদ্ধির জন্য যে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয় তা ঠিকমতো গ্রহণ করা সম্ভব হবে না। ফলে পুষ্টিহীনতা দেখা দিতে পারে।
অপরিণত বয়সে বস্তিদেশ ছোট থাকার কারণে প্রসব বাধাগ্রস্ত হতে পারে। এমনকি জরায়ু ও প্রসবপথ ফেটে বা ছিঁড়ে যেতে পারে। এর ফলে গর্ভপাত এবং মা ও শিশুর মৃত্যু হতে পারে। এছাড়াও সন্তানের বেড়ে ওঠার মতো পর্যাপ্ত জায়গা গর্ভে না থাকায় কম ওজনের শিশু জন্মগ্রহণের আশঙ্কা থাকে। এমনকি অনেক সময় প্রতিবন্ধী শিশু জন্ম হওয়ার আশঙ্কা তাকে। শিশু স্বাস্থ্যবান ও সফল মানুষ হিসেবে বেড়ে - উঠতে পারে না। অতএব বলা যায়, তিথি অপরিণত বয়সে গর্ভধারণের কারণে উপরোক্ত সমস্যাসমূহের সম্মুখীন হতে পারে।