1 Answers
উদ্দীপকে নতুন উৎপাদন ইউনিটে প্রশিক্ষণ ব্যবস্থাপনা কার্যের সমস্যার কারণে সমস্যার উদ্ভব হয়েছে।
প্রশিক্ষণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদেরকে কার্য সম্পাদনের সর্বোত্তম উপায় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
উদ্দীপকে মিসেস আমীন একটা ওষুধ কোম্পানির মানবসম্পদ ব্যবস্থাপক। তিনি লক্ষ করেন, নতুন প্রতিষ্ঠিত একটা উৎপাদন ইউনিটে নিয়োগপ্রাপ্ত কর্মীরা সংগৃহীত যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। কারণ উদ্দীপকের প্রতিষ্ঠানে উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের অভাব রয়েছে। ফলে হিসাব বিভাগে বাইরে থেকে সিনিয়র অফিসার নিয়োগে দীর্ঘদিন কর্মরত জুনিয়র অফিসাররা ক্ষুদ্ধ হয়। এক্ষেত্রে একজন মানুষ নিজে নিজে সব শিখে যাবে এটা কখনোই আশা করা যায় না। তাই নিয়োগের পর উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে প্রতিষ্ঠানের ব্যবহূত যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। ফলে কর্মী অধিক কর্মপ্রেরণা ও দক্ষতার সাথে কার্য সম্পাদন করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ব্রতী হয়। তাই বলা যায়, উদ্দীপকের নতুন উৎপাদন ইউনিটে প্রশিক্ষণের ব্যবস্থাপনা কার্যের সমস্যার কারণে সমস্যার উদ্ভব হয়েছে।