1 Answers

ফুটার অবিষ্কারের পরও পেটেন্ট রেজিস্ট্রেশন করা হয়নি বিধায় সালাউদ্দিন আইনগত প্রতিকার পায়নি।

পেটেন্ট হলো নির্দিষ্ট সময়ের জন্য মেধাসম্পদ যেমন: শিল্পকর্ম, সাহিত্যকর্ম ইত্যাদির মালিকানা সংরক্ষণের চুক্তি। এর মাধ্যমে পণ্য বা বস্তুর উদ্ভাবককে তার কাজের স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়। ব্যবসায় জগতে প্রকৃত উদ্ভাবক যাতে 'ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এ পেটেন্ট আইন চালু হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী পেটেন্ট রেজিস্ট্রি করা হলে চুক্তি মোতাবেক আবিষ্কৃত সম্পদের একচ্ছত্র অধিকার লাভ করা যায়।

উদ্দীপকে দেখা যায়, সালাউদ্দিন মানসম্মত নতুন স্কুটার আবিষ্কার করা সত্ত্বেও XY কোম্পানি একই ধরনের স্কুটার বাজারে ছাড়ে। কিন্তু সালাউদ্দিন কর্তৃক পেটেন্ট রেজিস্ট্রেশন করা না থাকায় আদালতে মামলা করে আইনগত কোনো প্রতিকার পায়নি।

সুতরাং বলা যায়, স্কুটার অবিষ্কারের পরও পেটেন্ট রেজিস্ট্রেশন করা হয়নি বিধায় সালাউদ্দিন আইনগত প্রতিকার পায়নি।

4 views

Related Questions