1 Answers
মিনির শারীরিক সমস্যা ভিটামিন জাতীয় খাদ্য উপাদানের অভাবে হচ্ছে।
ভিটামিন প্রকৃতিজাত খাদ্যে পাওয়া যায় যা শরীরের সুস্থতা ও বৃদ্ধির জন্য প্রয়োজন। এর অভাবে নানান রোগব্যাধি শরীরে বাসা বাধে। খাদ্যে এদের ঘাটতি থাকলে এদের অভাবজনিত লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে।
উদ্দীপকের মিনি দুধ, ডিম খায় না, শাকসবজি তার পছন্দ না। ইদানিং সে মাথা ঘোরাসহ চোখে না দেখার সমস্যায় ভুগছে। লেখাপড়ায়ও মনোযোগ কমে যাচ্ছে। এ সমস্যা দেখে ডাক্তার জানান মিনি ভিটামিন 'এ'- এর অভাবে ভুগছে। মিনির খাদ্যে রঙিন শাকসবজি, ফলমূল, ছোট মাছ ইত্যাদি খাবারের অভাব রয়েছে যা তার মধ্যে ভিটামিন 'এ' এর অভাব তৈরি করেছে। রঙিন শাকসবজি, ছোটমাছ, ফলমূল হতে ভিটামিন 'এ' পেয়ে থাকি। যেহেতু মিনি এ জাতীয় খাবার গ্রহণ করে না তাই তার শরীরে এর অভাব দেখা দিয়েছে। এর ঘাটতি প্রতিকারে তাকে ভিটামিন 'এ' জাতীয় ক্যাপসুল নির্ধারিত হারে খাওয়াতে হবে, পর্যাপ্ত পরিমাণে রঙিন শাকসবজি, ছোট মাছ, ফলমূল খেতে দিতে হবে। এছাড়া কডলিভার ওয়েল, মাখন, ঘি ইত্যাদি খাদ্য প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে।
উপরিউক্তভাবেই মিনির শারীরিক সমস্যার প্রতিকার করা সম্ভব হবে বলে আমি মনে করি।