1 Answers
উদ্দীপকে সমন্বয়ের অভাবের কারণেই একটা ইউনিট বিপদে পড়েছে- বক্তব্যটি যথার্থ।
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিকে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে।
উদ্দীপকে সমন্বয়ের অভাবের কারণেই একটা ইউনিট বিপদে পড়েছে। কারণ আরএবি-এর তিনটা ইউনিট গভীর অরণ্যে বিচ্ছিন্নতাবাদী নির্মূলে অভিযানে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ইউনিট কর্মকর্তাদের সাথে মিলে অভিযানের প্রথম থেকে শেষ পর্যন্ত করণীয় নির্ধারণ করলেন। নির্দেশনা তৈরি করে অভিযান কর্মসূচি পরিচালনা করবেন। অভিযান সাফল্যের সাথে এগুনোর কারণে শেষ দিকে সমন্বিত কর্মসূচি গ্রহণের বিষয়টি উপেক্ষিত হয়। এতে একটা ইউনিট বেশি এগিয়ে যেয়ে বিপদে পড়ে। অর্থাৎ ইউনিটটি প্রত্যেক বিভাগের সাথে সঠিকভাবে সমন্বয় করতে না পারায় বিপদে পড়ে। এক্ষেত্রে সমন্বয়ের অভাব ছিল। কারণ যেকোনো দলবদ্ধ প্রচেষ্টায় সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই লক্ষ্য অর্জনের জন্য সুশৃঙ্খল দলীয় প্রচেষ্টা ও সকল কার্যের যুক্তিযুক্ত সমন্বয়সাধন ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
সুতরাং বলা যায়, উদ্দীপকে সমন্বয়ের অভাবের কারণেই একটা ইউনিট বিপদে পড়েছে- বক্তব্যটি যথার্থ।