1 Answers
বিমা করার কারণেই মি. তালুকদার নিশ্চিন্ত রয়েছেন- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।
মানুষের জীবন ও সম্পদকে ঘিরে যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বিমা। অর্থাৎ অনিশ্চয়তা থেকে মুক্তি পাবার জন্য যে ব্যবস্থা নিশ্চয়তা প্রদান করে। তাকে বিমা বলে।
উদ্দীপকে মি. তালুকদার 'তিন তারা মার্কা' অনেক বড় তৈলের মিলের মালিক। তার মিলে নিজস্ব গুদামের ব্যবস্থা রয়েছে। এ মিলে ও গুদামে আগুন লেগে ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার জন্য তাকে অগ্নি বিমা করতে হয়েছে। কারণ আগুন লেগে গুদামে সংরক্ষিত পণ্য ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা যায় অগ্নি বিমার মাধ্যমে। বিমাকৃত সম্পত্তির আংশিক বা সামগ্রিক যেকোনো ধরনের ক্ষতি হলে বিমা কোম্পানি তা চুক্তি অনুযায়ী পরিশোধ করে থাকে। যার ফলে বিমাগ্রহীতা নিশ্চিন্ত থাকতে পারে। তাই মি. তালুকদার তার মিল ও গুদামে আগুন লেগে ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার জন্য অগ্নি বিমার ব্যবস্থা করেছেন বিধায় তিনি নিশ্চিন্ত থাকতে পারেন।
সুতরাং বলা যায়, বিমা করার কারণেই মি. তালুকদার নিশ্চিন্ত রয়েছেন- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।