1 Answers

যে প্রতীকের স্থল ভিন্ন বিশেষ কিছুকে প্রতিস্থাপন করা যায় তাকে 'গ্রাহক প্রতীক' বলে। এরিস্টটল তাঁর রচনায় গ্রাহক প্রতীকের ব্যবহার করেছেন। সনাতনী যুক্তিবিদ্যার কিছু ক্ষেত্রে এরূপ প্রতীকের ব্যবহার লক্ষ করা গেলেও যুক্তিবাক্যের সত্যতা ও যুক্তির বৈধ আকার নিষ্কাশন করার জন্য প্রতীকী যুক্তিবিদেরা অতিমাত্রায় গ্রাহক প্রতীক ব্যবহার করে থাকেন। যেমন-

যদি সে ভালো ছাত্র হয় তাহলে সে পরীক্ষায় ভালো করবে।
 সে পরীক্ষায় ভালো করেনি।
সে ভালো ছাত্র নয়।

এ যুক্তিকে পূর্বগের পরিবর্তে p এবং অনুগের পরিবর্তে ৭ ব্যবহার করে যুক্তিটার নিম্নরূপ আকার পাওয়া যায় :

যদি p তাহলে q অথবা, 

না-q    pq

না- p      ~q

              ~p

এ প্রাকল্পিক বাক্যের পূর্বগ অংশের জন্য p এবং অনুগ অংশের জন্য ৭ ব্যবহার করা হলে সেগুলো হবে গ্রাহক প্রতীক। প্রয়োজনবোধে বা ইচ্ছানুসারে p-এর স্থলে বাংলা বর্ণ ক এবং ৭-এর স্থলে খ-কে প্রতীক হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ গ্রাহক প্রতীক পরিবর্তনশীল।

5 views

Related Questions