1 Answers
অর্ণব বলেছিল খাদ্যের পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রোটিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার উক্তিটি যথাযথ।
প্রোটিন অনেকগুলো অ্যামাইনো এসিড দ্বারা গঠিত। প্রোটিনের পরিপাক পাকস্থলিতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে শেষ হয়।
মুখ, গলবিল ও অন্ননালিতে প্রোটিন বিশ্লিষ্ট হতে পারে না। প্রোটিন দেহকোষের গঠন ও বৃদ্ধিসাধন করে। আমাদের দেহের কোষগুলো প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত স্থানে নতুন কোষ গঠন করে প্রোটিন ক্ষয়পূরণের কাজ করে। ক্ষতস্থান সারাতেও প্রোটিনের ভূমিকা রয়েছে। দেহে যখন ফ্যাট ও কার্বোহাইড্রেটের ঘাটতি থাকে তখন প্রোটিন তাপ উৎপাদনের কাজ করে থাকে। এছাড়া প্রোটিন রোগজীবাণু প্রতিরোধ করার জন্যে এন্টিবডি তৈরি করে।
প্রোটিন মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর মাধ্যমে তৈরি এনজাইম, হরমোন ইত্যাদি দেহের অভ্যন্তরের বিভিন্ন কাজ পরিচালিত করে। রক্তের প্রোটিন হিমোগ্লোবিন অক্সিজেনকে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে ও দেহে পানির সমতা বজায় রাখে। প্রোটিন আমাদের জন্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান।
তাই বলা যায়, অর্ণবের বক্তব্যটি যথার্থ।