1 Answers

উদ্দীপকের শিউলীর কাজটি আখলাকে যামিমার হিংসা বা অহংকার বিষয়ের সাথে সম্পর্কিত।

হিংসা-বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতাবশত অন্যের  ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি, সুখ সহ্য করতে না পারা ইত্যাদি। উদ্দীপকের শিউলী তার বাবার সামাজিক অবস্থানের কারণে নিজেকে বড় মনে করে এবং সহপাঠীদের সাথে মিশতে চায় না। শিউলীর নিজেকে বড় মনে করা হিংসা হিসেবেই গণ্য হবে। এরূপ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে শিউলীর মা শিউলীকে বলেন, “তোমার কাজটি নিন্দনীয় এবং তা সকল নেক আমলকে ধ্বংস করে দেবে।” শিউলীর মায়ের এরূপ বক্তব্য যথার্থ ও তাৎপর্যপূর্ণ।

হিংসা-বিদ্বেষ জাতীয় ঐক্য, সংহতি ও উন্নতির পথে অন্তরায়। এর ফলে জাতির মধ্যে বিভেদ বৈষম্য দেখা দেয়, শত্রুতা বৃদ্ধি পায়। হিংসা-বিদ্বেষ পরকালীন জীবনেও মানুষের ক্ষতির কারণ। হিংসা- বিদ্বেষ মানুষের সকল নেক আমলকে ধ্বংস করে দেয়। মহানবি (স.) যেমন কাঠকে খেয়ে ফেলে (পুড়িয়ে দেয়), হিংসাও তেমনি মানুষের সরকর্মগুলোকে খেয়ে ফেলে (নষ্ট করে দেয়)।” (আবু দাউদ)

পরিশেষে বলা যায়, উদ্দীপকে শিউলীর কাজটি আখলাকে যামিমার হিংসা-বিদ্বেষ বিষয়ের সাথে সম্পর্কিত এবং এ সম্পর্কে শিউলীর মায়ের শেষোক্ত উক্তিটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।

5 views

Related Questions