1 Answers

উদ্দীপকে ইমাম সাহেবের বক্তব্যে সালাত বা নামাযের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা কিয়ামতের দিন সালাতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো সালাত। আল্লাহ তায়ালা মুমিনের ওপর দৈনিক পাঁচবার সালাত ফরজ বা আবশ্যক করেছেন। যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, জান্নাতে গমন করা তার জন্য সহজ হবে। কেননা কুরআন মাজিদে এসেছে-

إِنَّ الصَّلوةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ 

অর্থ : “নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।” (সূরা আল-আনকাবুত : ৪৫)

রাসুল (স.) তাঁর সাথিদের লক্ষ করে বলেন, “যদি কারও বাড়ির পাশে নদী থাকে এবং সে দৈনিক পাঁচবার তাতে গোসল করে তাহলে তার শরীরে যেমন ময়লা থাকে না, তেমনি পাঁচ ওয়াক্ত নামায তার গুনাহসমূহকে দূর করে দেয়।”

সুতরাং বলা যায়, কিয়ামতের দিন সালাতের হিসাব যার সহজ হবে, জান্নাতে গমন করা তার জন্য সহজ হবে। কেননা তার পাপ থাকবে না।

4 views

Related Questions