1 Answers

উদ্দীপকে জনাব 'P' মুজিবনগর সরকার গঠনে 'আওয়ামী লীগ' নামক দলটির ভূমিকার বিষয়টি তুলে ধরেছেন।

১৯৭০-এর নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয়। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ফলে আইয়ুব খানের পদত্যাগের পর ইয়াহিয়া খান পাকিস্তানে সাধারণ নির্বাচন ঘোষণা দিলে আওয়ামী লীগ ১৯৭০-এর নির্বাচনে জাতীয় পরিষদের ১৬২টি আসনের মধ্যে ১৬০টি আসন লাভ করে। সংরক্ষিত মহিলা আসনসহ আওয়ামী লীগ মোট ১৬৭টি আসন লাভ করে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের সংরক্ষিত ১০টি মহিলা আসনসহ মোট ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৮টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন ও ৬ দফার পক্ষে গণরায় লাভ করে। তাই মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের লক্ষ্যে মুজিবনগর সরকার গঠন করা হয়। উদ্দীপকে জনাব 'P' মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা বলেছেন। রাজনৈতিক নেতৃত্বই মুক্তিযুদ্ধের গতি-প্রকৃতি নির্ধারণ করে। আওয়ামী লীগ পূর্ববাংলার জনগণকে স্বাধিকার আন্দোলনে সংগঠিত করে এবং জনগণকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে সকল মুক্তিকামী মানুষকে সাথে নিয়ে মুজিবনগর সরকারের দিক নির্দেশনায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে।

পরিশেষে বলা যায়, উদ্দীপকে জনাব 'P'-এর শেষোক্ত উক্তিটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

6 views

Related Questions